নিজস্ব প্রতিবেদক : নগরীতে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে মাদকদ্রব্য, জালনোট ও ককটেল সহ ৬১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।একই সময়ে ট্রাফিক আইন ভঙ্গের অপরাধে ৭৪৮টি গাড়ির মালিক-চালকের বিরুদ্ধে মামলা করা হয়।
সিএমপি সূত্রে জানা যায়, রাতে নগর জুড়ে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সাড়ে সাত হাজার পিস ইয়াবা, গাঁজা এবং বিপুল জাল নোট উদ্ধার করা হয়। অভিযানে ৬১ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
