সিটিনিউজবিডি : অনেকদিন পর বন্ধু কিংবা পরিবারের সঙ্গে একান্তে কিছুটা সময় কাটাতে ঘুরতে বেরিয়েছেন। কিন্তু সঙ্গে কোন খাবার রাখেননি- এমনটি হতেই পারে। তাই বলে তো আর না খেয়ে থাকবেন না। আজকাল আমরা বেশিরভাগই বেড়াতে গিয়ে শখের বসেই রাস্তার পাশের দোকানগুলো থেকে ফুচকা কিংবা চটপটি খেতে পছন্দ করি। সেইসঙ্গে ঝাল-মুড়ির স্বাদটাও কিন্তু ভোলার নয়। তবে যে খাবারই খাই না কেন তা মুখরোচক হলেও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কেননা এসব খাবার তৈরিতে যে পানি ব্যবহার করা হয়, তা বিশুদ্ধ নাও হতে পারে। আবার বেশিরভাগ খাবারই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হওয়ায় তা নানা স্বাস্থ্য সমস্যার জন্যও দায়ী।
জেনে নিন রাস্তার পাশের দোকানগুলো খাবারে যেসব স্বাস্থ্য ক্ষতি হয়- পেটে ব্যথা রাস্তার পাশের দোকানগুলোর খাবার খেলে পেটে প্রচণ্ড ব্যথা হতে পারে। পরবর্তীতে এটা আরও খারাপ পর্যায়ে যেতে পারে। কাজেই সমস্যা হওয়া মাত্রই ডাক্তারের পরামর্শ নিন। বমি হওয়া অস্বাস্থ্যকর বিভিন্ন খাবার খাওয়ার কারণে বমি হতে পারে। এতে শরীর অনেক দুর্বল হয়ে পড়তে পারে। কাজেই স্বাস্থ্য সুরক্ষায় মুখরোচক এসব খাবার থেকে বিরত থাকাই ভালো। সংক্রমণ রাস্তার পাশের দোকানগুলোর খাবার থেকে আমাদের শরীরে নানা রোগ বিশেষ করে জ্বর, হজম সমস্যা প্রভৃতি বাসা বাঁধতে পারে। পরবর্তীতে এটা স্বাস্থ্যের উপর আরও ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। জ্বর অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবারগুলো খেলে খুব সহজেই আপনি জ্বরে আক্রান্ত হতে পারেন। তবে এর মাত্রাটা নির্ভর করে আপনি কতটুকু খাবার খেয়েছেন এবং সেটা আপনার শরীরে কতটা ক্ষতিকর প্রভাব ফেলেছে তার উপর। ডায়রিয়া বাইরের খাবারগুলো খেলে সহজেই আপনি ডায়রিয়ায় আক্রান্ত হতে পারেন। এ রোগে কখনও কখনও বমিও হতে পারে। সেটা স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে দেয়। গ্যাসের সমস্যা ধুমপান এবং বিভিন্ন ধরনের যানবাহন থেকে যে বিষাক্ত পদার্থ নির্গত হয় তা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। কিন্তু সম্প্রতি বিশেষজ্ঞরা বলেছেন, এগুলোর চেয়েও বেশি ক্ষতিকর রাস্তার পাশের দোকানের খাবারগুলো। এই খাবারগুলোই গ্যাসের নানা সমস্যা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্নায়ুবিক জটিলতা রাস্তার পাশের খাবারগুলো কারণে স্নায়বিক জটিলতা বিশেষ করে দৃষ্টি সমস্যা, পেশির দুর্বলতা, মাথা ঘোরা প্রভৃতি আমরা আরও নানা সমস্যা হতে পারে। এই উপসর্গগুলো আমাদের স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব ফেলে। তবে বেশিরভাগ সময়ই আমরা এগুলো উপেক্ষা করে চলি। সুস্বাস্থ্য নিশ্চিত করতে চাইলে উপসর্গগুলো এড়িয়ে চলা ঠিক নয়। প্রসাবনালীতে সংক্রমণ বিভিন্ন কারণে প্রসাবনালীতে সংক্রমণ হতে পারে। এগুলো মধ্যে অন্যতম হল রাস্তার পাশের অস্বাস্থ্যকর এই খাবারগুলো। এগুলো মূত্রনালীর সাধারণ সংক্রমণের জন্য দায়ী নয়, বরং পরবর্তীতে এটা আরও বড় কোন সমস্যা সৃষ্টি করতে পারে। পানিশূন্যতা রাস্তার পাশের খাবারগুলো শরীরে পানিশূন্যতা সৃষ্টির জন্য দায়ী। ডায়রিয়া এবং বার বার বমি হলে আপনি অনেক দুর্বল হয়ে পড়েন। সেইসঙ্গে আপনার শরীরেও প্রয়োজনীয় পানির অভাব দেখা দেয়। কাজেই বন্ধুদের সঙ্গে বেরানোর ছলেই হোক কিংবা ক্ষুধা নিবারণের জন্যই হোক, সবসময় রাস্তার পাশের দোকানগুলোর খাবার এড়িয়ে চলুন। এসব খাবার সাময়িকভাবে আপনার ক্ষুধা নিবারণে কাজ করলে তা আদৌ আপনার স্বাস্থ্যের কোন উপকারে আসে না। উপরন্তু খাবারগুলো জ্বর, দৃষ্টি ঝাপসা হওয়া, ডায়রিয়া প্রভৃতি আরও নানা স্বাস্থ্য সমস্যার জন্য দায়ী। তাই স্বাস্থ্য সুরক্ষায় এসব খাবার এড়িয়ে চলাই ভালো। মনে রাখবেন, খাবারগুলো স্বাস্থ্যের যে ক্ষতি করে তা কয়েক ঘণ্টা কিংবা কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে। যদি কিছু সময়ের মধ্যে এটা আপনাআপনি সেরে যায় তাহলে চিন্তার কারণ নেই। তবে দীর্ঘস্থায়ী হলে দেরি না করে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন।
