সিটিনিউজবিডি : তাসনিয়া নওশিন সঙ্গীতের সবক্ষেত্রে তার সফলতা এখন আকাশ ছোঁয়া। মেধাবী ছাত্রী হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে তার সুনাম-সুখ্যাতি। অনুষ্ঠানে পরিবেশিত গান গুলো হলো- প্রতিদিন তোমায় দেখি, চঞ্চল হাওয়ারে, কি লিখি তোমায়, যেতে দাও আমায়, তোমার আকাশ দুটি, লাগজা গালে, হামে তুমসে পেয়ার কিতনা, আশিকি নাজরোমে সামঝা, চুরালিয়া হে, ইয়াদ পিয়াকি আয়ি, মেরে মেহবুব কায়ামত, তেরি দিওয়ানী, কাজা মোহাব্বত ওয়ালা, তেরে বিনা জিন্দেগিসে, মেরে নেয়না, তুমহি হো, প্রিয়াতু, ইয়ে জিন্দিগী, দামা দাম মাস্তকালন্দ ইত্যাদি। তাসনিয়া নওশিন বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে একটি উজ্জ্বল নক্ষত্র। তার মায়াবি কন্ঠ আমাদের গর্ব, আমাদের অহংকার। ইতিমধ্যে তার সুমধুর কন্ঠ মুগ্ধ করেছে দেশ-বিদেশের দর্শক শ্রোতাদের। চ্যানেল আইয়ের সুবাধে তার কন্ঠ এখন বিশ্বব্যাপী পরিচিত। যত কঠিন গানই হোক না কেন তা খুব সহজেই তাসনিয়া নওশিন তার শ্রোতাদের কাছে অত্যন্ত চমৎকার ভাবে উপস্থাপন করে চলেছেন। যা হয়তো সবার পক্ষে অনেক সময় সম্ভব হয়ে উঠে না। এই জায়গা থেকে নওশিন একেবারে ব্যতিক্রম।
বাংলাদেশ বেতার ও টেলিভিশনের জনপ্রিয় সংগীত শিল্পী চ্যানেল আই-এর সংগীত তারকা তাসনিয়া নওশিন এর সংগীত সন্ধ্যা “সুরের জলসা” অনুষ্ঠানে বক্তারা বলেছেন- শুদ্ধ সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই। একমাত্র দেশীয় সংস্কৃতি চর্চায় তরুন প্রজন্মকে দেশ প্রেমে উজ্জীবিত করতে পারে বর্তমানে এক শ্রেণীর তরুণ যেভাবে বিপদগামী হচ্ছে তাদের মধ্যে সংস্কৃতি চর্চার অভাব রয়েছে। তাই সবাইকে গান, নৃত্য, কবিতা, আবৃত্তি, নাটকে সম্পৃক্ত করা খুবই সময়োপযোগী। দেশের সংস্কৃতি চর্চা যত বেশি শক্তিশালী হবে দেশ ততই সমৃদ্ধশালী হবে। একমাত্র সংস্কৃতিই পারে বহির্বিশ্বে দেশের ভাবমুর্তি উজ্জ্বল করতে। তাই সংস্কৃতি চর্চা আরো জোরদার করতে হবে।
আজকাল সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে গত ১০ই আগস্ট বুধবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত সংগীত সন্ধ্যায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর এর যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার কার্যকরী সভাপতি লায়ন এম. শফিউল আলম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন- বরেণ্য সংগীতজ্ঞ ওস্তাদ মিহির লালা। গীতিকার আবছার উদ্দিন অলি’র সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সম্মিলিত শিল্পী সমাজের সভাপতি চিত্রনায়ক পংকজ বৈদ্য সুজন, বাংলাদেশ গীতিকবি সংসদ চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন খোকন, সাংবাদিক জুবায়ের সিদ্দিকী, চট্টগ্রাম মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী, এয়াকুব ছালেহ ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট সালাহউদ্দিন আহমদ চৌধুরী লিপু, চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ এর সভাপতি সজল চৌধুরী, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের এস.এ সাঈদ সুমন, বিটিভি’র সংবাদ পাঠিকা নাসরিন ইসলাম। শিল্পীকে শুভেচ্ছা জানিয়ে অনুভূতি প্রকাশ করেন- শিল্পী দীপেন চৌধুরী, সন্দীপনার প্রতিষ্ঠাতা পরিচালক ভাষ্কর ডি.কে. দাশ (মামুন), গীতিকার দীলিপ ভারতী, পরিচালক ও এডিটর নুরুল ইসলাম নুরু, মুক্তিযোদ্ধা এম.এন ইসলাম, সংগঠক এম.এ মারুফ, সংগঠক আমিনুল হক বাবু, তবলা শিল্পী অভিজিৎ চক্রবর্তী, সংগঠক মোস্তফা আনোয়ারুল ইসলাম, সংগীত শিল্পী দিদারুল ইসলাম, বোরহান উদ্দিন চৌধুরী টিপু, গোলাম সরওয়ার, রোকশেদ খান, সরওয়ার ইমাম টুটুল, আবদুল¬াহ আল হারুন মিন্টু, আলমগীর আলাউদ্দিন ও জেবুন্নেসা পপি প্রমুখ। যন্ত্রসংগীতে ছিলেন- কী বোর্ড সুমন দাশ, তবলায় কানু চক্রবর্তী, প্যাড- নন্দন, বেইজ গীটারে তন্ময়, লীড গীটারে বাবু, সাউন্ড অমর।
অনুষ্ঠানে শিল্পী তাসনিয়া নওশিন দেশী-বিদেশী শিল্পীদের বিশটি গান পরিবেশন করেন। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন- বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশনের বিভাগীয় নারী প্রতিনিধি, লেখক-আবৃত্তি শিল্পী দিলরুবা খানম ও অভিনেতা মেজবাহ উদ্দিন চৌধুরী। সঙ্গীতাঙ্গনে সুর সংকট চলছে। ভাল কথা ভাল সুরের গান হচ্ছে না, এ অভিযোগ সুশীল সমাজের। মেলোডি ধারার গানের আবেদন সবসময় অগ্রগন্য ছিল। কথা, সুর, গানে যেই অস্থিরতা চলছে তা দূর করতে হবে। তাসনিয়া নওশিন যাকে বাংলাদেশের শ্রেয়া ঘোষাল বলা হয়। যার কন্ঠ হুবহু শ্রেয়া ঘোষালের মত। নওশিন আমাদের চট্টগ্রামের অহংকার। তার সুরেলা কন্ঠের যাদু বিমোহিত করেছে দেশ-বিদেশের শ্রোতাদের। একজন পরিপূর্ণ শিল্পীর সব গুনাগুন তার মধ্যে রয়েছে। তার গান ইতিমধ্যে শ্রোতা মহলে প্রশংসিত হয়েছে। সন্ধ্যা ৭টার মধ্যে থিয়েটার ইনস্টিটিউটে যখন কানায় কানায় পূর্ণ তখন বুঝা গেলো ভাল গানের শ্রোতা এখনও আছে। আর যখন দাঁড়িয়ে থেকে শ্রোতারা গান শুনে তখন শিল্পীর গায়কী শতভাগ স্বার্থকতা পূর্ণ হয়। আর সেটি খুব সহজেই তাসনিয়া নওশিন প্রমান করে দিলেন। প্রতিটি গানে তার বৈচিত্রময় গায়কী প্রাণবন্ত হয়ে উঠেছে। এত সুন্দর করে অনেক কঠিন গুলো শ্রোতাদের উপহার দিয়ে তাসনিয়া নওশিন প্রমান করলেন চর্চা থাকলে সব কিছুই সম্ভব। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিলেন সিটিনিউজবিডি ডট কম ।
