হজ্বে গিয়ে ১৫ দিনে ৭ বাংলাদেশীর মৃত্যু

0

সিটিনিউজবিডি : পবিত্র হজ্ব পালন করতে গিয়ে সৌদি আরবে ৭ বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। গত ১৫ দিনে সৌদি আরবের বিভিন্ন শহরে তারা মারা যান।

সাতজনের মধ্যে পাঁচজনের নাম-পরিচয় প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার জোহরা খাতুন (৬১)। তিনি গতকাল শনিবার মদিনা আল মুনাওয়ারাতে ইন্তেকাল করেন, তার পাসপোর্ট নম্বর ০০০২৯৭৫। রংপুর জেলার হেলাল উদ্দিন (৬৪) ১৯ আগস্ট মারা যান, তার পাসপোর্ট নম্বর বিই ০১৫৪৭১৬। চট্টগ্রাম জেলার মো. রেহানউদ্দিন (৭৩) ১৬ আগস্ট মদিনায় মারা যান, তার পাসপোর্ট নম্বর বিকে ০২০৪৬৯১। ব্রাহ্মণবাড়িয়া জেলার আবুল হাশেম (৭৯) ১৪ আগস্ট জেদ্দায় মারা যান, তার পাসপোর্ট নম্বর বিই ০০২৫৯৭০।
এছাড়া গাজীপুর জেলার জমিলা আক্তার (৭৯) ৭ আগস্ট মক্কায় মারা যান, তার পাসপোর্ট নম্বর বিই ০১৪৩৯৩২।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.