গ্রেনেড হামলার মামলার রায় তিনমাসের মধ্যে

0

জুবায়ের সিদ্দিকী : দেশের ইতিহাসে নিষ্ঠুরতম গ্রেনেড হামলার ১২তম বার্ষিকী আজ একুশে আগষ্ট। ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগের শান্তি সমাবেশে তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে ঘটেছিল ভয়াবহ গ্রেনেড হামলা। তাৎক্ষনিকভাবে গড়ে তোলা নেতাকর্মীদের মানবপ্রাচীর দলীয় সভানেত্রীর প্রাণ বাঁচাতে পারলেও আওয়ামীলীগের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ নেতাকর্মী প্রাণ হারিয়েছেন সেই নারকীয় হামলায়। আহত হয়েছিলেন প্রায় সাড়ে ৪ শ মানুষ।এই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে তৎকালীন সরকার করেছে নানা নাটক। ‘‘জজ মিয়া’’ নাটক অন্যতম। তবে সব চক্রান্ত প্রতিরোধ করে অবশেষে এ মামলার বিচারকাজ শেষ হতে যাচ্ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.