রাজধানীতে বসুন্ধরা সিটিতে আগুন

0

স্টাফ রিপোর্টার : রাজধানীর পান্থপথে অবস্থিত বহুতল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আবারও আগুন লেগেছে। আজ ২১ আগষ্ট রোববার বেলা সাড়ে ১১টার দিকে বসুন্ধরা সিটির বি ব্লকের ছয় তলায় আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা বলেন, আতঙ্কিত হয়ে ভবনটি থেকে ক্রেতা-বিক্রেতারা দ্রুত বাইরে বেরিয়ে যায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. এনায়েত হোসেন, “লেভেল ৬ এর একটি দোকান থেকে ধোঁয়া বের হওয়ার খবর আসে। আমাদের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।”

ভবনটির সাততলার কাপড়ের দোকান ইনফিনিটির এক কর্মী জানান, ছয় তলায় একটি জুতার দোকানে আগুন লেগেছে। কর্তৃপক্ষের নির্দেশে তারা সবাই বেরিয়ে এসেছেন।

কয়েক বছর আগে রাজধানীর অন‌্যতম এই শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ২০০৯ সালের ১৩ মার্চ ওই অগ্নিকাণ্ডে সাত জন নিহত হন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.