সিটিনিউজবিডি : নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের খানাবাড়ি গ্রামে পুকুরের পানিতে ডুবে জাহিনুর রহমান (৩০) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের শামসুল হকের ছেলে। আজ ২১ আগষ্ট রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান, দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যান জাহিনুর। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে পুকুরে তার মরদেহ ভেসে উঠলে উদ্ধার করেন স্থানীয়রা।
