রাজধানীতে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত

0

সিটিনিউজবিডি : রাজধানীর হাজারীবাগে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় করিমুজ্জামান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ ২১ আগষ্ট রোববার বেলা সাড়ে ১১ টার দিকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ডিএমসি) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত করিমুজ্জমান জামালপুরের মাদারগঞ্জের হযরত আলীর ছেলে। বর্তমানে হাজারীবাগের সোনাটন ঘর এলাকার ১১ নং বাড়িতে ভাড়া থাকতেন তিনি।
জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাত ১১ টার দিকে হাজারীবাগের বউবাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন করিমুজ্জামান। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে ডিএমসি হাসপাতাল ও পরে ধানমন্ডির জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টায় মারা যান তিনি। পরে খবর পেয়ে আজ সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.