বাঙালির সংগ্রামী চেতনার কাছে অপশক্তিরা মাথা নোয়াতে বাধ্য হয়েছে

0

সিটিনিউজবিডি  :  জাতির পিতা হত্যার শোককে শক্তিতে পরিণত করে দেশ বিনির্মাণে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সাথে  সবাইকে একাত্ম হতে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সকলকে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে । বাংলাদেশকে বিশ্বের কাছে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। কিছু সময়ের জন্য সেই অপশক্তি সফল হলেও বীর বাঙালির চিরকালীন সংগ্রামী চেতনার কাছে তারা মাথা নোয়াতে বাধ্য হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান বাংলাদেশ উন্নয়ন,অগ্রগতি সূচকে বিশ্বে এখন একটি মাইলস্টোন বলেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন ।  আজ ২১ আগস্ট উপলক্ষে নগরীর ডবলমুরিং থানা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগের উদ্যেগে শোক র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশে বক্তারা বলেন , জাতির পিতা হত্যার শোককে শক্তিতে পরিণত করে দেশ বিনির্মাণে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সাথে একাত্ম হতে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সকলকে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। 

কেন্দ্রীয় যুবলীগ সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌসের সভাপতিত্বে ও আবদুর রহমান মামুন,মুনতাসির মুন্না,আলাউদ্দিন চৌধুরী আলোর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন-চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো. ইছা,দক্ষিণ জেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী,২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবদুল হান্নান,২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সৈয়দ মো. জাকারিয়া, ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেলিম রেজা, আওয়ামী লীগ নেতা সিরাজুদ্দৌলা সিরু, শাহাজাহান সাজু, তোফাজ্জল হোসেন অপু, মাইনুল হক মুনা,আবু মোহাম্মদ মহিউদ্দিন,এড.মঞ্জু,আবদুর রশিদ লোকমান,মো. আসলাম,আবদুল হামিদ নয়ন,ফরিদ আহমদ, জসিম উদ্দিন,আবদুল মতিন, আবদুল আজিজ,শাহ আলম,জিয়াউল হক,মহসিন,শিমুল,সরোয়ার কামাল,ইফতেখার, তুহিন,মোহাম্মদ জনি,আবদুল আজিম,রণি,রাকিব,শফু,রানা,শরীফ,আলভী প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.