সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত চট্টগ্রাম গড়ার জন্য চিকিৎসকদের প্রতি আহবান

0

সিটিনিউজবিডি :    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ, চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার যৌথ উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজস্থ ডা. শাহআলম বীরোত্তম মিলনায়তনে এক শোক সভা ও দোয়া মাহফিল, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, চট্টগ্রাম জেলার সভাপতি ডা. শেখ শফিউল আজম এর সভাপতিত্বে ও সংগঠনের মেডিকেল কলেজ শাখার সাধারন সম্পাদক ডা. নাসির উদ্দিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র জনাব আ.জ.ম নাসির উদ্দিন, প্রধান আলোচক ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ এর কেন্দ্রিয় সভাপতি ও বিএমএ এর কেন্দ্রিয় মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান,বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রিয় সহ সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডা. সেলিম মোঃ জাহাঙ্গীর, চট্টগ্রাম মেডিকেল কলেজ এর পরিচালক বিগ্রেডিয়ার ডা. জালাল উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ স্বাচিপের সভাপতি ডা. মুজিবুল হক খান, স্বাচিপ চট্টগ্রাম জেলার সাধারন সম্পাদক ডা. মোহাম্মদ শরীফ, বিএমএ এর কেন্দ্রিয় সদস্য ডা. আব্দুল আজিজ, স্বাচিপ নেতা ও মহানগর আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, ডা. মইজ্জুল আকবর চৌধুরী, ডা. নুর হোসেন ভুইয়া শাহিন, ডা. মোহাম্মদ সেলিম, ডা. আবুল কাসেম মাসুদ, ডা. আবুল হোসেন, ডা. মাহাবুবুল আলম, ডা. নুর উদ্দিন জাহেদ, চমেক ছাত্রলীগের সভাপতি ডা. রাশেদুল ইসলাম, ডা. একরামুল হক শুভ, চমেক ছাত্রলীগের সাধারন সম্পাদক ডা. তারিকুল ইসলাম রাতিন, চমেক ছাত্রলীগের ভিপি ডা. আরমান উল্লাহ চৌধুরী, চমেক ছাত্রলীগের জিএস ডা. নাবিদ আনজুম তানজিব, ডা. সত্যজিৎ রায়।

প্রধান অতিথি মেয়র জনাব আ.জ.ম নাসির উদ্দিন বলেন বঙ্গবন্ধুর জীবনের ইতিহাস আলোচনায় সীমাবদ্ধ রাখলে চলবে না। বঙ্গবন্ধুর ইতিহাসের কান্ডারী হিসেবে কারা বিশেষ সমাদিৃত। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ জাতীর জনকের কন্যা ও বাংলার প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় ১৬ কোটি মানুষকে অর্থনৈতিক মুক্তির পথে, মানুষের কল্যানে এগিয়ে নিয়ে যেতে হবে।

প্রধান আলোচক জনাব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান বলেন আমরা পেশাজীবি পেশায় চিকিৎসক। চিকিৎসক হিসেবে দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন কালে, জননেত্রীর একুশ সালের স্বপ্ন বাস্তবায়ন হবে। জাতীর জনকের শাহাদাত বার্ষিকিতে চিকিৎসকেরা স্ব স্ব জায়গা থেকে সেই ভূমিকা রাখার শপথে বলিয়ান হতে হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.