সিটিনিউজবিডি : ট্রাফিক শৃঙ্খলা বিষয়ে আজ ২৩ আগষ্ট মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইকবাল বাহার, পিপিএমের সাথে বাস মালিক, শ্রমিক ও চালকদের এক মতবিনিময় সভা হয়।চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ যৌথভাবে এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার বলেন, পথচারী, মালিক, শ্রমিক এবং চালকরা নিজ নিজ অবস্থান থেকে সচেতন ভাবে কাজ করলে একটি সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার সম্ভব। পুলিশ, পরিবহন মালিক ও চালক কেউ কারো প্রতিপক্ষ নয় বরং একে অপরের পরিপূরক বলে উল্লেখ করেন। এছাড়াও তিনি যততত্র গাড়ী পাকিং এবং রাস্তা ব্লক করে যাত্রী উঠা নামা না করতে গাড়ীর চালকদের প্রতি বিনীত অনুরোধ করেন। দূর্ঘটনা এড়াতে ওভার টেকিং, বেপরোয়া গতিতে এবং উল্টাপথে গাড়ী না চালানোর জন্য পরামর্শ প্রদান করেন।
নগরবাসী এবং চালকরা ট্রাফিক আইন যথাযথভাবে মেনে না চললে পুলিশের একার পক্ষে যানজট নিরসন প্রায়ই অসম্ভব বলে মন্তব্য করেন।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল-হাসান, বিআরটিএ চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ, চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ মহাসচিব বেলায়েত হোসেন বেলাল, সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক অলি আহম্মদ।
