নগরজীবন থমকে পড়ছে যানজটে

0

জুবায়ের সিদ্দিকী : চট্টগ্রাম মহানগরীতে গাড়ী চলাচলে বিশৃঙ্খলা, ক্রটিপূর্ণ ট্রাফিক ব্যবস্থা ও রাস্তার ওপর পার্কিং, ব্যাটারী চালিত কিছু কিছু রিক্সার চলাচল, অবৈধ টেম্পু স্ট্যান্ড, পার্কিংবিহীন মার্কেট, হাসপাতাল, ল্যাব, কলেজসহ স্থাপনা অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় বন্দরনগরী চট্টগ্রামের পরিবহন ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের কোন উদ্যোগ নেই।

দিনের বেশিরভাগ সময় যানজটে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলো অচল হয়ে পড়েছে। আগ্রাবাদ বাদামতলী মোড়ে ট্রাফিক পুলিশের অফিসের সামনেই গড়ে উঠেছে অবৈধ টেম্পু স্ট্যান্ড। মজার বিষয়, কোন ভিভিআইপি, মন্ত্রী বা পুলিশের কোন উর্ধ্বতন কর্তৃপক্ষের কোন কর্তা যদি আগ্রাবাদ অতিক্রম করার কথা থাকে তবে এই অবৈধ টেম্পু স্ট্যান্ড সেদিনের জন্য তুলে দেওয়া হয়।

টেম্পু স্ট্যান্ড, হকার, বাস স্টপেজ থাকায় সকাল থেকে রাত থাকে যানজট। যানজটে স্থবির নগরবাসীর জীবনযাত্রা। ট্রাফিক পুলিশের অনেকক্ষেত্রে গাফিলতি ও দায়িত্বে অবহেলার পাশাপাশি চালকদের অবহেলার কারণ নানা বিপত্তিও ঘটছে যানজটে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.