জুবায়ের সিদ্দিকী/কামরুল ইসলাম : চট্টগ্রামের সীতাকুন্ডে এক্সেল লোড কন্টোল ষ্টেশনে চালকদের অগ্নিসংযোগ ও হামলায় মঙ্গলবারের রাতের ঘটনায় আহত হয়েছেন ষ্টেশনের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশের সদস্য, সিগন্যালম্যান, ২ জন ওভারলোড কন্টোলার ও দুজন ডাটা এন্ট্রি অপারেটর।
এ ব্যাপারে শ্রমিক পরিবহন ফেডারেশনের একজন নেতা সাংবাদিকদের বলেছেন, সরকার, পরিবহন শ্রমিক এবং মালিকদের সঙ্গে পুরোপুরি আলোচনা শেষ না করে নতুন নীতি প্রণয়ন করে জরিমানা আদায় শুরু করে। ঢাকা-চট্টগ্রাম রুটে ১৫ হাজার টাকার ভাড়া ১২ হাজার টাকা জরিমানা কিভাবে দেবেন ?
