ঈদে পরীমনির ‘রক্ত’

0

সিটিনিউজবিডি : অবশেষে মুক্তি পেতে চলেছে পরীমনি অভিনীত ছবি ‘রক্ত’। পবিত্র ঈদুল আজহার দিনেই মুক্তি পাচ্ছে বহু প্রত্যাশিত এই ছবিটি।

ছবিটির প্রযোজনা সংস্থা জাজ মাল্টি মিডিয়ার পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

‘রক্ত’ মূলত একটি অ্যাকশনধর্মী ছবি। এতে অ্যাকশন দৃশ্যে দেখা যাবে হালের বিতর্কিত নায়িকা পরীমনিকে।

এ ছবিতে পরীমনির নায়ক নবাগত রিক্ত রোশন। এ দু’জন ছাড়াও ছবিতে অভিনয় করছেন ভারতের আশীষ বিদার্থী ও বিপ্লব চট্টোপাধ্যায়।

বাংলাদেশের বাইরে ছবিটির বেশিরভাগ শুটিং হয়েছে কলকাতা, হাওড়া, শিলিগুড়ি এবং দার্জিলিংয়ে। তাই দুই বাংলায় এ ছবি নিয়ে প্রত্যাশা অনেক।

কিছুদিন আগে পর্যন্ত ‘রক্ত’র মুক্তির দিন নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা ছিল। শুরু থেকেই ঈদের দিন ‘রক্ত’ মুক্তি পাওয়ার কথা প্রায় নিশ্চিত ছিল।

কিন্তু চলতি মাসের প্রথম দিকে ছবিটির প্রযোজনা সংস্থা জানায়, ছবিটির কাজ শেষ না হওয়ায় ঈদের দিন মুক্তি পাচ্ছে না ‘রক্ত’।

ছবিটির মুক্তির দিন আচমকা পিছিয়ে দেয়ায় ঢালিউডে শুরু হয় নানা গুঞ্জন। কিন্তু বুধবার প্রযোজনা সংস্থার কর্ণধার আব্দুল আজিজ ঘোষণা করেন, ঈদের দিনেই মুক্তি পাচ্ছে ‘রক্ত’।

এই ঘোষণা বেশ স্বস্তি দিয়েছে ঢালিউডের দর্শকদের, যারা পরীমনির ‘অ্যাকশন’ দেখার জন্য মুখিয়ে রয়েছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.