দেশের ৫১৭ তথ্যসেবা কেন্দ্রে ১ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা

0

সিটিনিউজবিডি : চলতি বছরের শেষে দেশের আরও ৫১৭টি ইউনিয়ন তথ্যকেন্দ্রে ১ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেবে বিটিসিএল।

বিটিসিএল’র পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ রোববার (২৮ আগস্ট) এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে ৫৮৩টি ইউনিয়ন তথ্যকেন্দ্রে বিটিসিএল ৫১২ কেবিপিএস-এর পরিবর্তে উচ্চতর ১ এমবিপিএস গতির ইন্টারনেট ব্যান্ডউইথ সেবা দিচ্ছে।

অদূর ভবিষ্যতে প্রতিটি ইউনিয়নে ৫ এমবিপিএস গতির ইন্টারনেট সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে, জানায় বিটিসিএল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.