সরকারের সফলতা আজ বিশ্বব্যাপী সমাদৃত : এমপি দিদার

0

কামরুল ইসলাম দুলু, সীতাকুন্ড প্রতিনিধি : শিক্ষার উন্নয়নে অবকাঠামোগত সুযোগ সুবিধা অতীব জরুরী। পড়ালেখার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষা বান্ধব এই সরকারের সফলতা আজ বিশ্বব্যাপী সমাদৃত। সীতাকুন্ডের স্থানীয় সাংসদ আলহাজ্ব দিদারুল আলম রবিবার একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করতে গিয়ে উপরোক্ত কথা বলেন । আজ রবিবার দুপুর ১২ টায় ৭নং কুমিরা ইউনিয়নের ৫০নং মসজিদ্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ৫ তলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্ভোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রুহুল আমিন, উপজেলা এলজিআরডি ইঞ্জিনিয়ার মোঃ নুরুল ইসলাম, কুমিরা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মো মোরশেদ হোসেন চৌধুরী, বাংলাদেশ শিক্ষক কল্যাণ ট্রাস্ট কেন্দ্রিয় সহ-সভাপতি এস এম গোলাম খালেদ, বিশিষ্ট রাজনীতিবিদ ফরিদ উদ্দিন চৌধুরী, প্যানেল চেয়ারম্যান হারুন অর রশিদ মেম্বার, স্কুলের প্রধান শিক্ষক মো গোলাম রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য ,বিদ্যালয়ের ভবনটি ৫ তলা ফাউন্ডেশন দিয়ে ১০০ বছরের মেয়াদে নির্মাণ করা হবে বলে এলজিআরডি উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ নুরুল ইসলাম জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.