গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষা-২০১৬ অনুষ্ঠিত

0

সিটিনিউজবিডি :  মাইজাভান্ডার দরবার শরীফে গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষা-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। মাইজভান্ডারী ফাউন্ডেশেনের আয়োজনে গাউছিয়া আহমদিয়া মঞ্জিল সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত ৩য় বারের মতো এ মেধাবৃত্তি পরীক্ষায় ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান উপজেলার ৮২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্কুল পর্যায়ের ৩য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণি থেকে ৫৫৬ জন ও মাদ্রাসা পর্যায়ের ৬ষ্ঠ ও ৭ম শেণি থেকে ১৭৩ জনসহ মোট ৭৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সকাল ১১টায় আওলাদে রাসুল (স:) সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব হযরত মওলানা শাহ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম.), মাইজভা-ারী ফাউন্ডেশনের চেয়ারম্যান নায়েব সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ আহমদ হোসাইন মুহাম্মদ ইরফানুল হক মাইজভান্ডারী (ম.), ফটিকছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ এমদাদীয়া)’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, দফতর সম্পাদক আলী আজগর চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক মহিউদ্দীন এনায়েত, আইন বিষয়ক সম্পাদক আবদুল মতিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক মেজবাউল আলম শৈবাল, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আহমদ কবির সহ মেধাবৃত্তি পরিচালনা কমিটির সদস্যরা পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করায় মাইজভান্ডারী ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আহমদ কবির বলেন, গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরিক্ষা’১৬ সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করতে পারার জন্য মহান আল্লাহর দরবারে শোকরিয়া জানায় এবং পরিক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যারা সহযোগীতা করছে তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
মাইজভান্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আহমদ হোসাইন মুহাম্মদ ইরফানুল হক মাইজভান্ডারী (ম:) বলেন, শিক্ষার্থীরা মেধা বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহনের মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটবে। এছাড়া মাইজভান্ডার দরবার রীফের মত আধ্যাত্মিক স্থানে আসলে নবী প্রেম প্রেরনা সৃষ্টি হয় । যেই প্রেম প্রেরনা শিক্ষাথীদেরকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও হানাহানি মতবাদ থেকে বিরত রাখবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.