জুবায়ের সিদ্দিকী : চট্টগ্রামে একের পর এক খুন বাড়ছে। পারিবারিক ও জায়গা-জমি নিয়ে বিরোধ, পূর্ব শত্রুতার জেরসহ নানা কারণে হত্যাকান্ডের ঘটনা সংঘটিত হচ্ছে। গত ২’ মাসে চট্টগ্রাম মহানগরী ও জেলায় ২০টি খুন হয়েছে। এসব খুনের ঘটনায় আসামীরা ধরা পড়ছেনা। এতে করে জনমনে উদ্বেগ ও উৎকন্ঠা বিরাজ করছে। নগরীতে ভাসমান মানুষ বৃদ্ধি ও বস্তিগুলোতে ক্রাইম বাড়ছে দিন দিন। এসব বস্তিতে মাদক বেচাকেনা, জুয়া, নারী ব্যবসা, চোরাচালানসহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে। নগরবাসী পুলিশকে আরো কঠোর ও পুলিশী টহল জোরদার করার অনুরোধ জানিয়েছেন।
এ বিভাগের আরও খবর
