মীর কাসেমের ফাঁসির রায়ে খুশি আওয়ামী লীগ : হানিফ

0

সিটিনিউজবিডি : যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হয়ে যাওয়ায় ‘খুশি’ হওয়ার কথা জানিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন দলের ‍যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, রায় বহাল থাকায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। আশা করি, দ্রুত এই রায় কার্যকর হবে।

হানিফ বলেন, ‘জনগণ যে রকম রায় আশা করেছিল, সেটা হয়েছে। আমরা খুশি, জাতি খুশি।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.