রিশার হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন বৃহস্পতিবার

0

সিটিনিউজবিডি : ছুরিকাঘাতে নিহত ছাত্রী সুরাইয়া আক্তার রিশার (১৪) হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইল মোড়ে রাস্তা অবরোধ শেষে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা এ কর্মসূচির ঘোষণা দেন।

শিক্ষার্থীরা জানান, ১ সেপ্টেম্বরের মধ্যে রিশার খুনিকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এছাড়া বুধবার (৩১ আগস্ট) রিশার স্মরণে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীদের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে। এতে রিশার বাবা-মাও উপস্থিত থাকবেন।

গত ২৪ আগস্ট দুপুরে বাসায় ফেরার পথে স্কুলের সামনে ফুটওভার ব্রিজের ওপরে বখাটের ছুরিকাঘাতে গুরুতর আহত হন অষ্টম শ্রেণির ছাত্রী রিশা।
পরে রোববার (২৯ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রিশার মৃত্যু হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.