খালেদার হাজিরা ৬ অক্টোবর

0

সিটিনিউজবিডি : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন পিছিয়ে আগামী ৬ অক্টোবর পুনর্নির্ধারণ করেছেন আদালত। একইসঙ্গে ওইদিন খালেদা জিয়াকে হাজির থাকতে ও হাজিরা নিশ্চিত করতে তার আইনজীবীদের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১৮ আগস্ট মামলা দুটির সর্বশেষ শুনানি অনুযায়ী আজ বুধবার চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। খালেদা জিয়া আদালতে হাজির না হয়ে আইনজীবীদের মাধ্যমে সময়ের আবেদন জানান। সময়ের আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন খালেদার আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ, মাসুদ আহমেদ তালুকদার ও জাকির হোসেন। আদালত আবেদন মঞ্জুর করে খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন পিছিয়ে আগামী ৬ অক্টোবর পুনর্নির্ধারণ করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.