সিটিনিউজবিডি : ময়মনসিংহের ধোবাউড়ায় রাশিদা খাতুন (২০) নামে এক নববধূকে হত্যা পর লাশ পুকুরে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী সাদ্দাম হোসেন পলাতক রয়েছেন।
মঙ্গলবার রাতে উপজেলার কাওয়ারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাশিদা খাতুন উপজেলার গোপিনপুর গ্রামের আ. সালামের মেয়ে।
সাদ্দাম কাওয়ারকান্দা গ্রামের ওহেদ আলীর ছেলে।
নিহত নববধূর মা ফিরোজা খাতুনের অভিযোগ, দুই মাস আগে রাশিদা খাতুনের সঙ্গে বিয়ে হয় সাদ্দামের। বিয়ের পর মেয়ের কাছে যৌতুক দাবি করে আসছিল তার স্বামী। যৌতুক না পেয়ে মঙ্গলবার রাতে রাশিদা খাতুনতে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয়া হয়েছে।
পরে ধোবাউড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে ধোবাউড়া থানার ওসি শওকত আলম বলেন, এখনই পরিষ্কার কিছু বলা যাচ্ছে না ময়না তদন্তের পর বলা যাবে।
