জুবায়ের সিদ্দিকী/বাবর মুনাফ : কোরবানীর অল্প কয়দিন বাকি থাকলেও চট্টগ্রামের পশুর বাজারগুলোতে আসতে শুরু করেছে কোরবানীর পশু। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বেপারীরা গরু নিয়ে কোরবানীর পশুর হাটে আসছে। শুরু হয়েছে চাঁদাবাজীও। সরকারদলীয় সন্ত্রাসী থেকে শুরু করে পুলিশ পশুবাহী ট্রাক আটকিয়ে চাঁদাবাজী শুরু করেছে।
নগরীর প্রবেশমুখ সিটি গেইট থেকে জিইসি মোড় ও দক্ষিণ চট্টগ্রামসহ নগরীর আশপাশের বাজারগুলোতে যাওয়ার সময় চলছে চাঁদাবাজী। নগরীর এ কে খান গেইট এলাকায় ট্রাক আটকিয়ে পাশের সাগরিকা গরুর হাটে যেতে বাধ্য করা হচ্ছে। সাগরিকা বাজারে ট্রাক প্রবেশ করানো না গেলে ৫শ’ থেকে ১ হাজার টাকা দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হন চালক ও বেপারীরা।
