পার্বত্য এলাকায় পাশের হার বাড়ানোর জন্য সকলকে পরিশ্রম করতে হবে : এমপি ঊষাতন

0

মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি : পার্বত্য এলাকায় বিশেষ করে রাঙামাটি জেলায় যে পাশের হার তা দিয়ে চলবে না, আমাদেরকে আরো পাশের হার বাড়াতে হবে। এর জন্য সকল শিক্ষক ও শিক্ষার্থীদেরকে আরো বেশি করে পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদেরকে পড়ালেখায় মনযোগ বাড়াতে হবে। পিতা-মাতারা গ্রাম-গঞ্জে থেকে অনেক কষ্ট করে জুম চাষ করে ছেলে-মেয়ের জন্য টাকা পাঠান, সে টাকা বিভিন্ন অন্যায় কাজে ব্যয় করা চলবে না। এই টাকা সঠিক পথে নিজের পড়ালেখার জন্য ব্যয় করতে হবে।

রাঙামাটি বি এম ইনস্টিটিউট’র নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি ২৯৯নং আসনের সংসদ সদস্য ঊষাতন তালুকদার এসব কথা বলেন। বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়।
রাঙামাটি বি এম ইনস্টিটিউট অধ্যক্ষ মোঃ মাহমুদুল নবী খাঁন’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বি এম ইনস্টিটিউট’র ব্যবস্থাপনা কমিটির সদস্য নন্দিত রায়, সাবেক পৌরসভার চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌর কাউন্সিলার কালয়ন চাকমা, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক, অভিবাবক সদস্য কাজী আব্দুল সালাম।
নবীন বরণ অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগি অধ্যাপক মুস্তাফিজুর রহমান, ২য় বর্ষের ছাত্র সফল চাকমা, নবীনদের পক্ষ থেকে বক্তব্যদের ১ম বর্ষের ছাত্রী মনিষা চাকমা, মানপত্র পাঠ করেন ২য় বর্ষের ছাত্রী অপিতা চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা বিভাগের প্রভাষক আনন্দ জ্যোতি চাকমা এবং হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস।
নবীন বরণ অনুষ্ঠানে এমপি ঊষাতন তালুকদার আরো বলেন, বর্তমান যুব সমাজ মাদক ও বিভিন্ন অন্যায় কাজের সাথে জড়িয়ে পরছে। আমাদেরকে চিন্তা করতে হবে কোনটি সঠিক কাজ আর কোনটি মন্দ কাজ। এই চিন্তা যদি সকল শিক্ষাথীদের মধ্যে রাখা যায় তবে সমাজের যে অন্যায় কাজগুলো হচ্ছে তা আর সংগঠিত হবে না এবং যুব সমাজ অন্যায় পথে যাবে না। এমপি ঊষাতন তালুকদার রাঙামাটি বি এম ইনস্টিটিউট’র সার্বিক উন্নয়নের জন্য ১ লক্ষ টাকা অনুদানের আশ্রাস প্রদান করেন।
আলোচনা সভায় পরে কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা এবং কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.