মাদারবাড়ীতে ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিযান

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে সিটি ম্যাজিস্ট্রেট সানজিদা শরমিন ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ফোরকান এলাহী অনুপম এর নেতৃত্বে আজ ১ সেপ্টেম্বর বৃহষ্পতিবার চট্টগ্রাম মহানগর এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এসময় সদরঘাট থানাধীন ২৯ নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডস্থ ডি.টি রোডের নালা ও ফুটপাত অবৈধভাবে দখল করে নির্মিত ১ টি পাকা ভবন, ১০ টি অস্থায়ী দোকান ও স্ল্যাব উচ্ছেদ করা হয়। অভিযানকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ সমূহের কর্মকর্তা ও কর্মচারীগণ, সদরঘাট থানা এবং সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.