যুক্তরাষ্ট্রে নতুন কর্মসংস্থান সৃষ্টি

0

অনলাইন ডেক্স : যুক্তরাষ্ট্রে গত আগস্টে দেড় লাখের বেশি মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। দেশটির বেকারত্বের হার অবশ্য ৪ দশমিক ৯ শতাংশেই স্থির। সম্প্রতি দেশটির শ্রম মন্ত্রণালয় এমই তথ্য প্রকাশ করেছে। বার্তা সংস্থা বিবিসির খবরে এ কথা জানানো হয়।

প্রতিবেদন জানানো হয়, আগস্টে দেড় লাখ নতুন কর্মসংস্থান তৈরি হলেও এই সংখ্যা গেল জুলাইয়ের চেয়ে কম। জুলাইয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ২ লাখ ৭৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়। বেকারত্বের হার ছিল ৪ দশমিক ৯ শতাংশ।
যুক্তরাষ্ট্রের অর্থনীতি ২০০৯ সালের পর থেকে স্থিতিশীল। এক বছর ধরে দেশটিতে প্রতি মাসে গড়ে প্রায় দুই লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। বর্তমানে কোনো কাজে যুক্ত নেই—এমন কর্মক্ষম মানুষের সংখ্যা প্রায় ৭৮ লাখ।
চলতি মাসে আরও বেশি কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করছিলেন দেশটির অর্থনীতিবিদেরা। তাঁরা মনে করছেন, কর্মসংস্থান বৃদ্ধির হার কমে যাওয়ায় চলতি মাসেই নীতিনির্ধারণী সুদহার বাড়ানোর যে ইঙ্গিত কেন্দ্রীয় ব্যাংক দিয়েছিল, তা হয়তো প্রয়োগ করা সম্ভব হবে না।
সম্প্রতি সেপ্টেম্বরে নীতিনির্ধারণী সুদহার বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) প্রধান জ্যানেট ইয়েলেন। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের এক সম্মেলনে তিনি এমন আভাস দেন। প্রায় এক দশক পর গত বছরের ডিসেম্বরে নীতিনির্ধারণী সুদহার বাড়ায় ফেড। গেল এক বছরে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে মূল্যস্ফীতি কম হওয়ায় ও কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ায় অর্থনীতিবিদেরা সুদহার বাড়ানোর প্রতি সমর্থন দিয়েছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.