খেতে দেরি হলে পানি পান করুন

0

লাইফস্টাইল : কর্মব্যস্ত জীবনে অনেক মানুষ দুপুরে লাঞ্চ বা মধ্যাহ্ন ভোজ সঠিক সময়ে করতে পারেন না। যারা দুপুরে লাঞ্চ সঠিক সময় করতে পারছেন না তাদের ক্ষেত্রে বিশেষজ্ঞরা একটি মজার পদ্ধতির কথা বলেছেন। আর তা হচ্ছে, এ সময় যদি এক গ্লাস শরবত পানি পান করেন তাহলে শরীর মন সক্রিয়, সতেজ হতে পারে।

তবে শরবতে সুগার না মেশানো ভালো। এক্ষেত্রে লেবুর রস বা মিন্ট মিশাতে পারেন। খাওয়া যেতে পারে শসা। তবে কার জন্য কি পরিমাণ পানি পানের প্রয়োজন হতে পারে তা নির্ভর করে শরীরের বিপাকীয় কার্যক্রম ও পরিবেশের ওপর।

সাধারণত সারাদিনে ৬ থেকে ৮ গ্লাস পানি পান করা প্রয়োজন। দীর্ঘক্ষণ অভুক্ত থাকলে বা আহারে বিলম্ব হলে পাকস্থলীর এসিডিটি বেড়ে যেতে পারে। যা পরবর্তীতে গ্যাষ্ট্রিক আলসারে রূপ নিতে পারে। পানি পান এ ধরনের এসিডিটিকে নিউট্রলাইজ করে। ফলে গ্যাষ্ট্রিকের ব্যথা হবার ঝুঁকি কম থাকে। দুপুরে খাবারে বিলম্ব হলে বহুক্ষেত্রে শরীরে অলসতা আসে। পানি বা শরবত পানে শরীর সতেজ হয়। তবে পানি পানের পরিবর্তে এক কাপ চাও পান করতে পারেন। এতেও সতেজতা আসে। তবে মনে রাখতে হবে শরীরে পর্যাপ্ত পানির প্রয়োজন রয়েছে। এ বিষয়টি উপেক্ষা করা উচিত নয়।

এছাড়া দুপুরের লাঞ্চ মেনুতে প্রোটিনের চেয়ে কার্বোহাইড্রেট বা শর্করা বেশি থাকা উচিত। লাঞ্চে বিলম্ব হলে হালকা স্ন্যাকসও খাওয়া যেতে পারে এবং অফিস বা কর্মক্ষেত্রের বাইরে একটু হেঁটে নিতে পারেন। এতেও মন সতেজ হতে পারে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.