চট্টগ্রাম : নর্থ সাউথ এলিমেন্টারী স্কুলের উদ্যোগে “বৃক্ষরোপন ও চারাগাছ বিতরণ- ২০১৬ ইং” স্কুল প্রাঙ্গণে প্রধান শিক্ষক রণজিত সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালক সাজ্জাদ মাহমুদ রাসেলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন স্কুল পরিচালক মোহাম্মদ জুলফিকার আলী মুন্না। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশক বিষয়ক সম্পাদক জনাব মশিউর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিসেস নীলু নাগ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোতোয়ালী থানা শিক্ষা অফিসার মিসেস রুপাঞ্জলী কর। প্রধান অতিথি বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। পাহাড়-সমতল ও উপকূলে গাছ লাগাই সবাই মিলে।
গাছ লাগাতে হলে বড় কোন জায়গার প্রয়োজন হয় না। বাড়ির আঙ্গিনা, টবে, আইল্যান্ডে এবং যে কোন খালি জায়গায় বিভিন্ন রকমের ফলজ, বনজ ও পরিবেশ বান্ধব গাছ রোপন করা যাই। অনুষ্ঠানে প্রায় ৩০০ চারাগাছ স্কুল ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণ করেন এবং স্কুল প্রাঙ্গনে চারা গাছ রোপন করেন।
এত আরো উপস্থিত ছিলেন আব্দুল নূর, সাহেদ মাহমুদ রুবেল, ঝন্টু, রাজি উদ্দিন রাজীব, নুরুল আবছার, নিজাম উদ্দিন, পারভেজ রহমান জনি, বিপ্লব দত্ত, মো: সোহেল, মো: তারেক সহ স্কুল পরিচালক সুরাইয়া ইয়াছমিন পান্না, সাবরিনা আহমদ, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও কোমলমতি ছাত্র-ছাত্রীবৃন্দ।
