লাইফস্টাইল : আমরা সবাই জানি ডাবের পানি স্বাস্থ্যের জন্য অনেক উপকারি। প্রচণ্ড গরমেই বলেন আর অসুখ-বিসুখেই বলেন। নিঃসন্দেহে ডাবের পানি অনেক স্বাস্থ্যকর। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, বেশি পরিমাণে ডাবের পানি পান করলে শারীরিক ক্ষতির আশংকা রয়েছে। যেমন…
১. যারা নিজেদের বেশি ওজন নিয়ে চিন্তিত, তাদের ডাবের পানি পান করার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। অন্যান্য ফল ও পানীয়ের তুলনায় ডাবের পানিতে চিনির পরিমাণ কম হলেও এতে ক্যালোরি রয়েছে। যা আপনার ওজন বৃদ্ধি করতে পারে।
২. ডাবের পানিতে চিনির পরিমাণ কম থাকলেও শর্করা ও ক্যালোরির পরিমাণ অনেক বেশি। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের ডাবের পানি প্রতিদিন পান করা উচিৎ নয়। কারণ এতে করে তাদের রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাবে। যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
৩. ডাবের পানিতে প্রচুর পরিমাণে সোডিয়াম রয়েছে। যা আমাদের শরীরের রক্ত-প্রবাহকে ত্বরান্বিত করে। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের ডাবের পানি পান না করাই ভালো।
ডাবের পানির এসব ক্ষতিকর প্রভাব থাকলেও এর অসংখ্য উপকারিতা রয়েছে। ডাবের পানি ক্ষতিকর ভেবে তা যে পান করা ত্যাগ করবেন, তা কিন্তু নয়। বরং অতিরিক্ত পরিমাণে যেন পান করা না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্যই এই সতর্কতা।
