ট্রাম্পকে প্রত্যাখ্যান মার্কিনিদের : ওবামা

0

অনলাইন ডেক্স : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বাস করেন, অধিকাংশ মার্কিনি বিশেষ করে তরুণ সম্প্রদায় ডোনাল্ড ট্রাম্পের অবস্থান বা দৃষ্টিভঙ্গি ‘সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান’ করেছে।

আসন্ন মার্কিন প্রেসিন্টে নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত মন্তব্যের জন্য প্রায়ই সংবাদ শিরোনামে স্থান পান। গেল কয়েক মাস ধরেই তার বিভিন্ন মন্তব্য ও দৃষ্টিভঙ্গি ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, “তিনি (ট্রাম্প) নির্দিষ্ট কিছু মানুষের কাছে বিশেষ করে যারা দ্রুত জনতাত্ত্বিক পরিবর্তণ, সামাজিক পরিবর্তন নিয়ে চিন্তিত তাদের কাছে আবেদন সৃষ্টিতে সক্ষম হয়েছেন। […] কিন্তু তারা আমেরিকার সংখ্যাগরিষ্ঠ মানুষ নয়।”

তিনি আরো বলেন, “আপনি যদি তরুণ সম্প্রদায় এবং আমেরিকার পরবর্তী প্রজন্মের সঙ্গে কথা বলেন তবে বুঝতে পারবেন, তিনি (ট্রাম্প) যে ধরনের অবস্থান নিয়েছেন তারা (তরুণ প্রজন্ম) তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।”

এশিয়া সফর শুরুর আগে ওবামার ওই সাক্ষাৎকার ধারণ করা হয়েছিল।

ওবামা বলেন, “আমাদের এটা গুরুত্বের সঙ্গে নিতে হবে। যেকোনো সময় শুনছি অসহিষ্ণুতার কথা, আমরা শুনছি দেশের নীতি-ব্যবস্থার কথা যা আমাদের মূল্যবোধের বিপরীত, শুনছি শ্রেণিগত কারণে, বর্ণের কারণে, বিশ্বাস ও চর্চার কারণে মানুষজনকে নিষিদ্ধ করা হচ্ছে। আমি মনে করি, আমাদের খানিকটা বলিষ্ঠভাবে এসব বিষয়কে ‘না’ বলতে হবে।”

প্রেসিডেন্ট ওবামা বলেন, আমেরিকানরা এই সময়ে তা করবে এবং এ ব্যাপারে তিনি আশাবাদী।

ওবামা এও বলেন, যা ঘটছে তার ব্যাপারে নিবিড় মনোযোগ দেওয়া প্রয়োজন।

ইতিহাসের প্রসঙ্গ টেনে ওবামা বলেন, একত্রে থাকা এবং অভিবাসন বৈচিত্র্য যুক্তরাষ্ট্রের দীর্ঘ সময়ের ঐতিহ্য।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.