স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম মহানগরীর যানজট নিরসনে ট্রাফিক পুলিশের কোন উদ্যোগ নেই। সার্জেন্টরা সারাদিন ব্যস্ত গাড়ীর কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা ও ঘুষ আদায়ের কাজে। রাম্তায় তীব্র যানজট লেগে থাকলেও ধকল যায় ট্রাফিক কনষ্টবলদের উপর। নগরীর সকল গুরুত্বপূর্ণ মোড়ে সার্জেন্টদের উপস্থিতি থাকলেও যানজট নিয়ন্ত্রণে তাদের উদ্যোগ প্রশংসনীয় নয়।
প্রত্যেক সড়কে তীব্র যানজট লেগে থাকলেও জট নিরসনে সার্জেন্টদের ব্যর্থতাই চোখে পড়ছে জনগণের। টোকেন বাণিজ্য সহ নানা অনিয়মের সাথে জড়িত সার্জেন্টগণ কিভাবে বখরা আদায় করবে এই নিয়েই তাদের ব্যষ্ত থাকতে দেখা যায়। নগরীতে ট্রাফিক পুলিশ যানজট নিরসনে পুরোপুরি ব্যর্থ।
