শাহরুখ-অক্ষয়ের নতুন লড়াই

0

বিনোদন : শাহরুখ খান-অক্ষয় কুমারকে পছন্দ করেন—এমন ভক্তের সংখ্যাই বেশি। এমন ভক্তরাই সম্ভবত মুশকিলে পড়ে যাবেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, নীরজ পান্ডের পরিচালনায় অক্ষয় অভিনীত ছবি ‘ক্র্যাক’ যেদিন মুক্তি পাচ্ছে, সেই একই সময় মুক্তি পেতে চলেছে ইমতিয়াজ আলির পরিচালনায় শাহরুখের পরবর্তী ছবি ‘দ্য রিং’। আগামী বছর স্বাধীনতা দিবসে মুক্তি পাবে ‘ক্র্যাক’। সেদিনই মুক্তি পাবে শাহরুখ-আনুশকা অভিনীত ‘দ্য রিং’ ছবিটি। এই মুহূর্তে প্রাগে চলছে সেই ছবির শুটিংয়ের কাজও।

প্রসঙ্গত, এ বছর ১২ অগাস্ট একই দিনে মুক্তি পায় অক্ষয় অভিনীত ‘রুস্তম’ এবং হৃতিক অভিনীত ‘মহেঞ্জোদারো’। যদিও বক্স অফিসে ‘রুস্তম’-এর কাছে দাঁড়াতেই পারেনি হৃত্বিকের ছবি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.