শহিদুল ইসলাম, উখিয়া প্রতিনিধি : পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে বিজিবির উদ্যোগে সচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে দক্ষিণ ঘুমধুম মিসকাতুন্নবী (সঃ) দাখিল মাদরাসার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওঃ সেলিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘুমধুম বিওপির কমান্ডার সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন মাওলানা নুরুল ইসলাম, মোঃ আবুল কাশেম, প্রাক্তন ছাত্র মোঃ রিদুয়ানুর রহমান।
অন্যান্যদের উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন, আনসার ভিডিপি কমন্ডার আব্দুর রহমান, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, শিক্ষক হুসাইন মোঃ আনোয়ার, সালা উদ্দিন, আরিফুল ইসলাম, কামরুল ইসলাম ছোটন প্রমুখ।
সভায় সীমান্ত এলাকায় সীমান্ত হত্যা বন্ধে অবৈধভাবে সীমান্তে বিচরণ প্রতিরোধ, মিয়ানমার নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ এবং নিবন্ধিত ও অনিবন্ধিত শরণার্থীদের অবৈধ প্রত্যাগমন প্রচেষ্টা প্রতিহতকরণসহ তাদের আশ্রয়-প্রশ্রয় দান রোধ, মাদক-অস্ত্র-পণ্য চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ প্রভৃতি বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সাম্প্রতিককালের জঙ্গি তৎপরতা রোধে আলোচনা করা হয়।
