ঈদে গোপাল ডাক্তার

0

সিটিনিউজবিডি : এবার ভিন্নধর্মী গল্প নিয়ে দেশটিভির জন্য শেখ সেলিম নির্মাণ করলেন ঈদের বিশেষ নাটক ‘গোপাল ডাক্তার’। নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন রওনক হাসান। তার স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন অহনা।

নাটকের গল্প গড়ে ওঠেছে মহৎ পেশা চিকিৎসাকে কেন্দ্র করে। গোপাল ডাক্তার তার এলাকায় প্রথমে পশুর চিকিৎসা করেন। এ কারণে গ্রামের অনেকেই তাকে পশু গোপাল বলে ডাকে। পশুর চিকিৎসা করতে গিয়ে গোপাল দেখতে পান এ এলাকায় একজন মানুষের চিকিৎসক দরকার, কারণ অনেকেই বিনা চিকিৎসায় মারা যায়। তাই তিনি এলএমএফ কোর্স করে পশুর পাশাপাশি মানুষের চিকিৎসাও করেন, মানুষ উপকারও পায়। কিন্তু গোপালকে কেউ টাকা দেয় না, তাই গোপালের বউ এই পেশা ছেড়ে দিতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে একটা খুনসুটি লেগেই থাকে। গোপাল এ পেশাকে ভালোবাসে বলে জমি বিক্রি করে গ্রামের মানুষের চিকিৎসা করে। হঠাৎ সবকিছু বদলে যায় যখন গ্রামে এমবিবিএস ডাক্তারের আগমন ঘটে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.