চকরিয়ায় অজ্ঞাতনামা যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

0

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : চকরিয়ায় পুলিশ অজ্ঞাতনামা এক যুবকের গুলিবিদ্ধ ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার সময় উপজেলার চকরিয়া-লামা সড়কের কুমারী ব্রিজের পশ্চিমে সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এসময় লাশের শরীরে বিভিন্ন স্থানে গুলির চিহৃ রয়েছে। তার বয়স আনুমানিক ২৭বছর।

চকরিয়া থানার এসআই সৈয়দ আশরাফুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে চকরিয়া-লামা সড়কের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন চকরিয়া থানার পুলিশকে খবর দেয়। পরে তার নেতৃত্বে একদল পুলিশ ওইস্থানে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। তিনি জানান, উদ্ধারের সময় লাশের শরীরে বুকের বামপাশে গুলির চিহৃ ও পেটের নাভীর নিচে বিভিন্ন আঘাত দেখা যায়।

তবে লাশের পাশে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তাতে লেখা রয়েছে, আকতার হোসেন, পিতা হাজী সিরাজুল হক, সাং পূর্বমেরং লোয়া ফতেহারকুল রামু উপজেলা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম খান জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানার এসআই সৈয়দ আশরাফুল ইসলাম বাদী অজ্ঞানামা আসামী করে হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.