রাঙামাটিতে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা

0

মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি : রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে দেশে চলমান সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ এম এ মতিন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জোন কমান্ডার এবং স্কুল পরিচালনা পরিষদের সহ-সভাপতি লে. কর্নেল মালিক সাম্স উদ্দীন মুহাম্মদ মঈন,পিএসসি।বুধবার সকালে

লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন স্কুলের সিনিয়র শিক্ষক নুর মোহাম্মদ, মাওলানা ছদর উদ্দিন, কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ শাহজালাল। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক লিটন দেব।

আলোচনা সভায় বক্তারা বলেন, ধর্ম.বর্ণ সবাইকে বন্ধু বানাতে হবে। কারো সাথে বিরুপ আচারণ করা যাবে না। আমরা যদি একে অন্যর বন্ধু হতে পারি তবে আমাদের মনের সকল কথা আমরা আমাদের সহপাঠি ও বন্ধুদের সাথে আলোচনা করতে পারবো। এতে করে আমাদের বন্ধুদের সকল বিষয় সম্পর্ক আমাদের জানা থাকবে। ফলে কোন বন্ধু যদি তার আচারণ কোন ভাবে খারাপ করে এবং তার ব্যবহার যদি আমরা অন্য রকম ধারণা করতে পারি সাথে সাথে আমরা এর সমাধানের জন্য স্কুল ও কলেজের শিক্ষক, তার পিতা-মাতা সহ সকলকে বলে তাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য কাজ করতে পারবো।

বক্তারা সকলকে সন্ত্রাস ও জঙ্গিবাদকে ঘৃণা করে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করার আহ্বান জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.