সিটিনিউজবিডি : চট্টগ্রামের ডাবলমুরিং এলাকায় বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত ছালেহ আহমদ (৭৫) হালিশহরের ঈদগা এলাকার মুন্সিপাড়ার বাসিন্দা।
রোববার নগরীর দেওয়ানহাট এলাকায় ফ্লাইওভারের নিচে এ ঘটনায় আরও ছয় জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
ডাবলমুরিং থানার এসআই মো. মানিক মিয়া বলেন, সোয়া ৯টার দিকে দেওয়ানহাট ফ্লাইওভারের নিচে গাড়ির জন্য অপেক্ষমান যাত্রীদের ধাক্কা দেয় ১০ নম্বর সিটি সার্ভিসের পতেঙ্গামুখী একটি বাস ।
এতে ঘটনাস্থলেই ছালেহ আহমদ মারা যায়। আহত ছয় জনকে উদ্ধার করে ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা হাসপাতালে পাঠায়।
চালক পালিয়ে গেলেও বাসটি পুলিশ আটক করেছে বলে তিনি জানান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর বলেন, ১০টার দিকে ছালেহকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
