সিটিনিউজবিডি : অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রো-উপাচার্য হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট বিশ্ববিদ্যালয় আইনের ১৪(১) ধারা অনুযায়ী পূর্বের মেয়াদ উত্তীর্ণের পর প্রো-উপাচার্য হিসেবে ৪ বছরের জন্য জনস্বার্থে এ নিয়োগ দেন।
ড. খোন্দকার মোকাদ্দেম ২০১২ সালের ২৩ সেপ্টেম্বর প্রো-উপাচার্য হিসেবে এ বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও নাজুকতা অধ্যয়ন ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে অনার্সসহ এমএসএস এবং জনসংখ্যা বিষয়ে এমএসএস ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি নিউজিল্যান্ডের ম্যাসি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন পাবনা জেলায় জন্মগ্রহণ করেন।
