জুবায়ের সিদ্দিকী : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি কানাডার পলাতক আসামী নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনতে আইনজীবি নিয়োগ করেছে বাংলাদেশ সরকার। গত শনিবার কানাডা প্রবাসীদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীরা যেন বিদেশের মাটিতে মাথা উঁচু করে থাকতে পারে। আওয়ামীলীগ সরকার এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এর আগে শুক্রবার দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে দেয়ার বিষয়ে আশ্বাস দিয়েছে কানাডা।
সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশটির প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। মৃত্যুদন্ডপ্রাপ্ত নূর চৌধুরী দীর্ঘদিন ধরে কানাডায় অবস্থান করছে। সে দেশে তিনি রাজনৈতিক আশ্রয় চাইলেও তা প্রত্যাখান হয়েছে। তবে মৃত্যুদন্ডবিরোধী কানাডা দন্ড পাওয়া নূর চৌধুরীকে বাংলাদেশে হস্তান্তরে এতদিন অস্বীকৃতি জানিয়েছিল।
