বিনোদন : ফের বড়পর্দায় দেখা যাবে ‘কৃষ’কে। তেমনটাই ঘোষণা করলেন পরিচালক রাকেশ রোশন। সবে গণেশ চতুর্থীর সেলিব্রেশন শেষ করেছে মুম্বই। আর সেখানেই নাকি কৃষ-রূপী গণেশকে দেখে ফের ছবিটি তৈরির কথা ভাবেন তিনি।
টুইটারে এমন ঘোষণা করেছেন তিনি। তাঁর কথায়, যখন আমার স্ত্রী কৃষ-রূপী গণপতি বাপ্পার ছবি দেওয়া টুইট দেখাল, আমি নিশ্চিত হলাম যে কৃষই আমাদের সত্যিকারের সুপারহিরো। আমি সঙ্গে সঙ্গে কৃষের পরের ছবি তৈরি করব মনস্থির করি।
তিনি আরো জানিয়েছেন, গণেশ যে কোনও শুভ কাজের সঙ্গে জড়িয়ে থাকে। তাই কৃষের জন্য বেশ কিছু গল্প তাঁর মাথায় রয়েছে। আগামী বছরেই শুটিং শুরু হবে। আর তা পর্দায় আসবে আগামী ২০১৮-তে।
