মহাসড়ক ট্র্যাজেডিতে অসহায় মানুষ

0

জুবায়ের সিদ্দিকী/কামরুল ইসলাম : দেশের মহাসড়কগুলো যেন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে ঈদুল আযহা উপলক্ষে মহাসড়কগুলো যখন অনেকটাই ফাঁকা তখন চালকদের একাংশ বেপরোয়া গাড়ি চালিয়ে একের পর এক দুর্ঘটনার অবতারণা ঘটছে। প্রতিদিন গড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন ২০ জন। আহতের সংখ্যা যে কত তা সহজেই অনুমেয়।

একশ্রেণীর যানবাহন চালক বেপরোয়া গাড়ি চালাতে গিয়ে মহাসড়কে দুর্ঘটনা সৃষ্টি করছে। প্রতিবছর ১০ থেকে ১২ হাজার মানুষ এ দেশে প্রাণ হারান সড়ক দুর্ঘটনায়। আহত হয় প্রায় ৫০ হাজার মানুষ। সড়ক দুর্ঘটনার প্রধান কারণ এ দেশে যান্ত্রিক যানবাহন চালানোর জন্য প্রশিক্ষণ নয়, উৎকোচই নিয়ামক হিসাবে কাজ করে। যেনতেন ভাবে গাড়ী চালানোর লাইসেন্স পেলে সাত খুন মাফ হয়ে যায়।

যানবাহন চালকদের ইউনিয়নের কাছে সরকার, পুলিশ সবকিছু যেন জিম্মি হয়ে পড়েছে। কোন সভ্য দেশে এ ধরনের অবস্থা অকল্পনীয় হলেও আমাদের দেশে তা ঘটছে। চালকদের ইউনিয়নের সঙ্গে রাজনীতিকদের ঘাঁটছাড়া এমনকি তাদের গডফাদার হিসাবে কোন কোন মন্ত্রী বা নেতার ভূমিকা পালন এ অবস্থার সৃষ্টি করে। বর্তমানে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রত্যেকদিন গলা ফাটিয়ে চিৎকার করলেও কে শুনে কার কথা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.