ঢাকায় আসছেন শুভশ্রী

0

বিনোদন : কলকাতার শুভশ্রী প্রচারণার ঢোল বাজাতেই আসছেন বাংলাদেশে! ৭ অক্টোবর বাংলাদেশে মুক্তি পাচ্ছে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের ‘প্রেম কি বুঝিনি’। এতে অভিনয় করেছেন তিনি। এর প্রচারণার জন্য ২৬ সেপ্টেম্বর তিনি আসছেন ঢাকায়।

এমনটাই খবর মিলেছে জাজ মাল্টিমিডিয়ার তরফ থেকে। এর কর্ণধার আবদুল আজিজ জানান, ‘প্রেম কি বুঝিনি’ ছবির প্রচারণার জন্য শুভশ্রী ২৬ সেপ্টেম্বর ঢাকায় আসছেন। মাত্র এক দিনের সফর শেষে ২৭ তারিখেই তিনি ফিরে যাবেন। এক দিনে শুভশ্রী বেশ কিছু প্রচারণার কাজে অংশ নিবেন ঢাকায়।

‘প্রেম কি বুঝিনি’ ছবিতে শুভশ্রী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ভারতের ওম, বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস পিয়া, হাসান ইমাম, রেবেকাসহ অনেকে।

উল্লেখ্য, এর আগে অনন্য মামুনের পরিচালনায় বাংলাদেশের একটি ছবিতে অভিনয় করেন শুভশ্রী। নাম ‘আমি শুধু চেয়েছি তোমায়’।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.