বরিশালে যাত্রীবাহী লঞ্চ ডুবি, নিখোঁজ ৪০

0

সিটিনিউজবিডি : বরিশালের বানারীপাড়া উপজেলার দাসের হাট এলাকায় সন্ধ্যা নদীতে যাত্রীবাহী একটি ছোট লঞ্চ (এমএল ঐশী) ডুবে গেছে। এতে ৪০ যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে লঞ্চটি ডুবে যায় বলে জানান স্থানীয়রা।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান লঞ্চ ডুবির বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ডুবে যাওয়া লঞ্চটি বানারিপাড়া সরূপকাঠি অভ্যন্তরীণ রূটে চলাচল করতো। তাৎক্ষণিকভাবে লঞ্চ ডুবে যাওয়ার কারণ জানা যায়নি। লঞ্চ ডুবির পর শেষ খবর পাওয়া পর্যন্ত কোনও মৃতদেহ উদ্ধার করা হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে লঞ্চের উদ্ধার কাজ শুরু হয়েছে। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও তথ্য জানাতে পরেনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.