মিশর উপকূলে নৌকাডুবি, মৃত ২৯

0

অনলাইন ডেস্ক : ভূমধ্যসাগরের মিশর উপকূলের কাছে উল্টে যাওয়া একটি যাত্রীবাহী নৌকায় প্রাণ হারালেন কমপক্ষে ২৯ জন শরণার্থী। বুধবার মিশরীয়, সিরীয় ও আফ্রিকার ৬০০ জন শরণার্থীকে নিয়ে বেআইনিভাবে নৌকাটি ভূমধ্যসাগর দিয়ে ইতালির দিকে যাত্রা শুরু করেছিল।

যদিও নৌকাটি ইতালিতেই যাচ্ছিল কি-না, তা এখনো পরিষ্কার নয়। কাফর-আল-শেখ উপকূলে এসে নৌকাটি ডুবে যায়। উদ্ধারকারী দল এখনো পর্যন্ত ১৫০ জন যাত্রীকে উদ্ধার করতে পেরেছে বলে জানা গেছে। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ খবর রয়টার্স’র।

সূত্র মতে, বেআইনিভাবে ইউরোপে প্রবেশ করার জন্য এর আগেও জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথ বেছে নিয়েছিল শরনার্থীরা। গত জুনে ক্রিকের গ্রিক দ্বীপের কাছে নৌকাডুবিতে সলিল সমাধি হয়েছিল প্রায় ৩২০ জনের। এবং চলতি বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত ২,৮০০-র বেশি শরণার্থী প্রাণ হারিয়েছেন বলে জানা যায়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.