স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল (অব:) নূর চৌধুরীকে কানাডা থেকে বহিস্কারের নির্দেশ দিয়েছেন সে দেশের ফেডারেল কোর্ট।
গত সপ্তাহে তার রাজনৈতিক আশ্রয়ের আবেদন বাতিল করে আদালত বলেছেন, বর্তমানে কানাডায় অবৈধভাবে বসবাস করছেন নূর চৌধুরী। সরকার ইচ্ছে করলে যে কোন সময়ে তাকে দেশ থেকে বহিষ্কার করতে পারে।
