আর্মি অফিসার সঞ্জয় দত্ত

0

বিনোদন : বলিউডের মুন্নাভাইকে তার আগামী ছবিতে আর্মি অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। জেল থেকে মুক্তি পাওয়ার পরে এটাই হতে চলেছে তার বলিউডের ‘কামব্যাক’ সিনেমা। গিরিশ মালিকের পরিচালনায় ‘তোরবাজ’ ছবিতে অভিনয় করার জন্য সঞ্জয় দত্ত ইতোমধ্যেই রাজি হয়ে গিয়েছেন। এই ছবিটির বিষয়বস্তু শোনার পরেই এই অভিনেতা পরিচালকের অনুরোধ ফেরাতে পারেননি। একই সঙ্গে সঞ্জয় দত্ত মনে করছেন, কামব্যাক করার জন্য এই ছবিটি তার জন্য শ্রেষ্ঠ হয়ে উঠতে পারে।

‘তোরবাজ’ ছবিটি আফগানিস্তানের সত্য ঘটনা নিয়ে তৈরি হবে। ছবির মূল বিষয়বস্তু হল কিভাবে সেখানে শিশু ও কিশোরদের ভুল বুঝিয়ে জেহাদি তৈরি করা হয় এবং তাদের ব্যবহার করা হয়। ছবিতে আর্মি অফিসার সঞ্জয় দত্ত এই সব শিশু-কিশোরদের উদ্ধার করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবেন।

পরিচালক গিরিশের মতে, ‘সঞ্জয় ছাড়া এই চরিত্রটিকে ভালভাবে ফুটিয়ে তোলা অন্য কারোর পক্ষে সম্ভব নয়’। ২০১৭ সালে সঞ্জয় অভিনীত সিনেমাটি মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.