নগরীতে বৈদেশিক মুদ্রাসহ তিন পাচারকারী আটক

0

সিটিনিউজবিডি : চট্টগ্রামে মুদ্রা পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকালে নগরীর কদম মোবারক সিভার ট্যুর অ্যান্ড ট্যাভেলস অফিস থেকে তাদেরকে আটক করা হলেও বিষয়টি আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমকে জানানো হয়।
আটককৃতরা হলেন ভানরাম বম (৪২), হিল্লোল বড়ুয়া (৩২) ও রুপেশ বৈদ্য (৪৮)।
বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো নগর গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এসময় তাদের কাছ থেকে চৌদ্দ হাজার ইউএস ডলার, পঞ্চাশ হাজার ভারতীয় রুপী, বাংলাদেশি দুই লাখ ত্রিশ হাজার টাকাসহ ৫৮টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটককৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে বৈদেশিক মুদ্রা মজুদ করে তা পাচার করে আসছিল। এছাড়া উদ্ধারকৃত বিভিন্ন লোকের পাসপোর্টগুলো বেআইনি কাজে ব্যবহার করছিল।
আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.