আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন তাসকিন-সানি

0

খেলাধুলা : বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করেছে আইসিসি। শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ব্রিজবেনের পরীক্ষায় বৈধ প্রমাণিত হয়েছে বাংলাদেশের দুই বোলারের বোলিং অ্যাকশন। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের অনুমতি মেলায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচের দলে জায়গা পাচ্ছেন তাসকিন।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দল ঘোষণার সময়ই প্রধান নিবাচক মিনহাজুল আবেদীন বলেছিলেন, তাসকিনের ইতিবাচক ফল আসবে ধরে নিয়েই একটি জায়গা ফাঁকা রেখে ১৩ জনের স্কোয়াড দেয়া হয়েছে।

গত ৯ মার্চ ধর্মশালায় টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে প্রশ্নবিদ্ধ হয় তাসকিন ও সানির বোলিং অ্যাকশন। পরে চেন্নাইয়ে অ্যাকশনের পরীক্ষা দেন দুজন। ১৯ মার্চ অবৈধ অ্যাকশনের দায়ে দুজনকেই বোলিংয়ে নিষিদ্ধ করে আইসিসি। ২১ মার্চ তাসকিনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করে বিসিবি। দুদিন পর জুডিশিয়াল কমিশনার বহাল রাখেন নিষেধাজ্ঞা। এরপর দেশে ফিরে অ্যাকশন শোধরাতে কাজ করেন দুজন।

এরপর বিসিবি ‘টুডি’ প্রযুক্তিতে নিজেরাই পরীক্ষা করে দেখে দুই বোলারের অ্যাকশন। তাতে বিসিবির বিশেষজ্ঞরা সন্তুষ্ট হওয়ার পর দুজনকে পাঠানো হয় আবার অ্যাকশনের পরীক্ষার জন্য। গত ৮ সেপ্টেম্বর ব্রিজবেনে অ্যাকশনের পরীক্ষা দেন দুজন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.