চন্দনাইশে ৩ সেতুর উদ্বোধন

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : চন্দনাইশ উপজেলার জোয়ারা ও কাঞ্চননগর ইউনিয়নে সদ্য নির্মিত ৩টি সেতুর উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি। গত ২৩ সেপ্টেম্বর বিকালে ফলক উম্মোচনের মাধ্যমে সেতুগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেই দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়। তারই ধারাবাহিকতায় চন্দনাইশ উপজেলার প্রধান প্রধান সড়কসহ প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটি সড়কে যেখানে ব্রীজের প্রয়োজন হচ্ছে সেখানে ব্রীজ নির্মাণ করা হচ্ছে। উপজেলার প্রায় প্রত্যেকটি সড়কে কার্পেটিং বা ব্রিক সলিনদ্বারা মেরামত করে চলাচলের উপযোগি করা হয়েছে। চন্দনাইশে আর, একটি সড়কও অবহেলিত নেই। আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশবাসীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে থাকার আহবান জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লুৎফুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, চেয়ারম্যান যথাক্রমে আমিন আহমেদ চৌধুরী রোকন, মো. মুজিবুর রহমান প্রমূখ।
নবনির্মিত ব্রীজগুলো হলো জোয়ারা ইউনিয়নের আমিনুল হক সড়কে গুইল্যাছড়ি খালে, উত্তর জোয়ারা মাইজপাড়া ফোরকানিয়া মাদ্রাসা সংলগ খালে, এবং কাঞ্চনাবাদ ইউনিয়নের হাসিমপুর-কাঞ্চনাবাদ-পটিয়া সড়কে গুইল্যাছড়ি খালের উপরসহ ৩টি সেতু।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.