পাকিস্তানি তারকাদের ভারত ছাড়ার আলটিমেটাম

0

বিনোদন : ভারতে অবস্থিত পাকিস্তানি শিল্পীদের দেশটি ছাড়ার জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। তারা বলছে, ভারত ছাড়ার জন্য আমরা পাকিস্তানের অভিনেতা ও শিল্পীদের ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে না গেলে তাদের জোর করে বের করে দেয়া হবে।

কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ভারতের ১৮ সেনাসদস্য নিহত হওয়ার ভারত ও পাকিস্তানের মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা। এরই মধ্যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে দু দেশের মধ্যে। এই অস্থিরতার মধ্যেই পাকিস্তানের শিল্পীদের উপর এসে পরেছে ভারত ছাড়ার আল্টিমেটাম।

এদিকে রোববার কাশ্মীরের উরিতে ভারতের সেনাঘাঁটিতে চালানো জঙ্গি হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হামলার পরপরই বলেছিলেন, এ হামলার সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.